এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ "স্মৃতি অম্লানে" পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন:
জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী।
জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপা(সদরসার্কেল), নীলফামারী।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মহোদয় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন