এ সম্পর্কিত আরও খবর
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ দিন সন্ধ্যায় উপজেলার বড়শশী ইউনিয়নের প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. শাহিনুল আলমের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৭৫ এর ১০ নম্বর সাব পিলারের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এসব ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন