এ সম্পর্কিত আরও খবর
কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
-
সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তাইজুল ইসলাম তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্বজনদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত তাজেমের চাচাতো ভাই বিপুল হোসেন বলেন, খবর শুনে রাত ১০টার দিকে এসে দেখি তাজেমের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।
তাজেমের বাবা আবুল কাশেম আহাজারি করতে করতে বলেন, ‘আমার ছোঁয়াল পাগল। ওরা মেলা আগেই মেরে পাগল করে দিছে। বাড়ি বসে শুনলাম, ছোঁয়ালরেদ কোপায়ে হত্যা করেছে। কিডা আমার বিচার করে দিবিনি। আমার কি টাকা পয়সা আছে।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন