এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে ২ হাসপাতালে অভিযান, সীলগালা ও জরিমানা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীতে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে একটি সিলগালা এবং অপরটিকে ১ লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই দুই হাসপাতালের মধ্যে একটির অনুমোদন না থাকায় সিলগালা করে দেয়া হয়েছে।
শনিবার (২৮মার্চ) দুপুরে নরসিংদী শহরের তরোয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
অনুমোদনহীন ল্যাব, ডিউটি ডাক্তারের অনুপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেজিষ্ট্রেশনবিহীন থাকায় ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতালকে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা এবং নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, বেসরকারি স্বাস্থ্যকাতে যে অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন