এ সম্পর্কিত আরও খবর
১৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার
নীলফামারীতে মসজিদের ঘর চুরি ও ভাঙচুরের অভিযোগ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার বিশমুড়ী পাইলা ভাংগারডাঙ্গা এলাকায় একটি জামে মসজিদকে কেন্দ্র করে চুরি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ আজিজুর রহমান বাবু বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। তবে এখনো কোনো মামলা রুজু করা হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, এলাকাবাসীর অনুরোধে ২০১৩ সালে ওয়াকফ দলিলের মাধ্যমে প্রায় ৪ শতক জমি মসজিদ নির্মাণের জন্য দান করা হয়। পরবর্তীতে মসজিদের উন্নয়নের দায়িত্ব স্থানীয় কয়েকজনের ওপর দেওয়া হয় এবং গত প্রায় ১১ বছরে মসজিদের জন্য প্রায় ১৩ লাখ টাকা জমা হয়।
অভিযোগে বলা হয়, ওই অর্থের একটি অংশ দিয়ে নামাজের জন্য একটি আধাপাকা টিনশেড ঘর এবং শিশুদের আরবি শিক্ষার জন্য আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়। তবে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর থেকে ৬ ফেব্রুয়ারি ভোররাতের মধ্যে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে রাতের অন্ধকারে উভয় ঘর খুলে চুরি করে নিয়ে যায়।
এছাড়া, ওই স্থানের মাটিও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরবর্তীতে গত ২২ মার্চ ২০২৬ তারিখ সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে পাকা মসজিদের দেয়াল ভাঙচুর করে এবং ইট খুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভাঙচুরে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারী সদর থানায় এজাহার গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন