এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজ (হিমাগার) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। রোববার (২৯ মার্চ) দুপুরে হিমাগারটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের পুরো গুদামজুড়ে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
এদিকে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও কাজ চলছে। হিমাগারের ভেতরে কোনো শ্রমিক বা কর্মচারী আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন