এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলখালী গ্রামে এ ঘটনা ঘটে। সকালে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এশার নামাজ শেষে জান্নাতি পরিবারের অন্য সদস্যদের মতো পাশের কক্ষে ঘুমাতে যান। তবে রাতের কোনো এক সময় তিনি নিখোঁজ হন, যা কেউ টের পায়নি। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক সকাল ৭টার দিকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের মা নিলু বেগম জানান, রাতে কখন ঘর থেকে বের হয়েছে তা কেউ দেখেনি। ফজরের সময়ও তার জুতা বিছানার নিচে দেখা গেছে। পরে খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে মরদেহ পাওয়া যায়-যেখানে তিনি আগে কখনো যাননি বলেও দাবি পরিবারের।
তবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ পরিবার।
নিলুফা বেগম অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
নিহতের নানি জানান, মরদেহ যেভাবে ঝুলছিল, তাতে এটি স্বাভাবিক আত্মহত্যা মনে হয়নি। তার পা মাটিতে স্পর্শ করছিল বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন