এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে পিস্তল-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ইস্টে র্যাব-১৫-এর অভিযানে পিস্তল-গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় 'এআরএ' গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের সেল্টারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিযানকালে সেল্টার থেকে একটি পিস্তল, পিস্তলের দুই রাউন্ড গুলি, একটি পাইপগান, পাইপগানের দুই রাউন্ড গুলি, আনুমানিক পাঁচ-সাত জোড়া এআরএ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এআরএ গ্রুপের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে৷
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন