এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো চলতি বছরের সবচেয়ে বড় কোরাল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।
বুধবার সকাল দশটায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়। এসময় বিশালাকৃতির মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ' ৪৫ টাকায় কিনে নেন।
এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবেচেয়ে বলে জানায় মৎস্য সংশ্লিষ্টরা।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারলে আরও বেশি ওজনের প্রচুর পরিমানে মাছ ধরা পারতে পারে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন