এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলার কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার নামক এলাকায়।
নিহত হেলপার হলেন মেরাজুল ইসলাম (৩৫)। তিনি বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা। নিহত মেরাজুল হক সৌমি পরিবনের হেলপার বলে জানা গেছে।
সৌমি পরিবহনের সুপারভাইজার ফয়সাল হোসেন জানান, ডিমলা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সৌমি পরিবহনের একটি বাস ধরেয়ার বাজার সংলগ্ন স্থানে আসলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সময় হেলপার মেরাজুল হক লাফ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করলে পা আটকে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌমি পরিবহনের বাসটি ও মেরাজুলের লাশ কিশোরগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন