এ সম্পর্কিত আরও খবর
রামগঞ্জে যুবদল নেতার বাইকের ১৩ লিটার তেল চুরি
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবদল নেতার বাইকের তালা ভেঙে ১৩ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে উপজেলার সোনপুর চৌরাস্তা চিতোষী সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাবু রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও সোনাপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থেকে বাইকে পেট্রোল-অকটেন নিতে হয়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যায় না। জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। বাইকাররা এজন্য সুযোগ পেলে বাইকের ট্যাংকি পুল করে নেয়। যুবদল নেতা বাবুর বাইকেও তেলের ট্যাংক পুল ছিল মনে হচ্ছে। এতে কারো নজর ছিল। সেই ঘটনাটি ঘটাতে পারে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন বাবু বলেন, ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে আমার মোটরসাইকেলটি রেখে একটি কাজে ব্যস্ত হয়ে পড়ি। এক ঘন্টার ব্যবধানে আমার মোটরসাইকেলের তেলের ট্যাংকের তালা ভেঙে তেল চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ১৩ লিটার তেল ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন