এ সম্পর্কিত আরও খবর
হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১২ শিশু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১০০ শয্যা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৩ শিশু ভর্তি হয়। এনিয়ে গত তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, এজন্য ৩৯ জন রোগীর নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ২ জন শিমু সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। রোগীর চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসল্যুশেন ওয়ার্ড চালু করা হয়েছে।
শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, লক্ষ্মীপুরে এ মুহুর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে রোগীগুলো ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন