এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
৫ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিবেদক: নরসিংদীর সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত একটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মাধবদী থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন ছাড়াই একটি ডাইং কারখানা কার্যক্রম পরিচালনা করছে।
এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৪ অনুযায়ী কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইনটির ১৫(১) ধারা অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস।
এ সময় নরসিংদী জেলা পুলিশের একটি দল ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন