এ সম্পর্কিত আরও খবর
শেরপুর-৩ আসনে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার নির্ধারিত কেন্দ্রে ব্রিফিং শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পুরো নির্বাচনী এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
জানা গেছে, শেরপুর-৩ আসনের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ প্রায় ১ হাজার ১৫০ জন সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, পূর্বে স্থগিত হওয়া এই আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন