এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে নতুন ডিসি ইসরাত জাহান কেয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাত জাহান কেয়া। মঙ্গলবার (৭এপ্রিল) তিনি জেলার ২২তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নরসিংদী জেলার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি উন্নয়নমূলক সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
জেলার সর্বস্তরের মানুষ নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন