এ সম্পর্কিত আরও খবর
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের লিফলেট বিতরণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নীলফামারী প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের চৌরঙ্গি মোড় থেকে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। মিছিলটি চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি, জেলা জামায়াত। হামিদুল ইসলাম, সেক্রেটারি নীলফামারী উপজেলা জামায়াত, কায্বী আব্দুল মালেক, অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সেক্রেটারি, নীলফামারী শহর জামায়াত। আব্দুল কাদিম, অফিস সেক্রেটারি, জেলা জামায়াত।
মাওলানা মুসা, নায়েবে আমির, শহর জামায়াত, আহমদ রায়হান, সহকারী সেক্রেটারী এ ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে বাটার মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম বলেন, গণভোট বাস্তবায়নে দেশের আপামর জনগণ তাদের সুস্পষ্ট রায় দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিএনপি সেই রায়কে অগ্রাহ্য করছে। আমরা অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষিত গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরও সতর্ক করে বলেন, জনগণের এই দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও রাজপথের আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন