এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।
রাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে রাখা মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় আরো ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু।
তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। জনস্বার্থে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন