এ সম্পর্কিত আরও খবর
রংপুর ক্যারিয়ার হাবে এমপ্লয়ার্স মিটআপ, দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রংপুর প্রতিবেদক: দেশের শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই চাকরির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে Career Hub Powered by BRAC–রংপুরের উদ্যোগে ‘Employers’ Meet-up’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে রংপুরের শিল্প ও উন্নয়ন খাতের বিভিন্ন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর Career Hub–এর ট্রেনিং অ্যান্ড কাউন্সেলিং অফিসার সিদরাতুল মুনতাহা আন্নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Islamic Relief Bangladesh, Aman Group, BRAC Aarong, Japan Tobacco International (JTI) Bangladesh, TMSS, Berger Paints Bangladesh Ltd, BTL International–সহ রংপুরের ১২টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বক্তারা বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারে দক্ষতাভিত্তিক প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বিশেষভাবে সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বহুমুখী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা তরুণদের কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এমপ্লয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম বলেন, বর্তমানে অনেক তরুণ গ্র্যাজুয়েট চাকরির বাজারে পিছিয়ে পড়ছে, কারণ তারা শ্রমবাজারের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। এই দক্ষতার ঘাটতি পূরণে Career Hub কাজ করে যাচ্ছে। তরুণদের চাকরি সৃষ্টির জন্য নিয়োগদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা অত্যন্ত জরুরি।
পরবর্তীতে Career Hub রংপুরের সেন্টার ম্যানেজার আজাদ মুহাম্মদ ফয়সাল প্রতিষ্ঠানটির কার্যক্রম, সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ওপেন ডিসকাশনে Islamic Relief Bangladesh–এর অ্যাসিস্ট্যান্ট কমিউনিকেশন অফিসার বলেন, কমিউনিকেশন বিভাগের জন্য প্রয়োজনীয় ইভেন্ট জ্ঞান থাকা জরুরি। পাশাপাশি ডিজিটাল স্কিল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দক্ষতা অর্জন তরুণদের এগিয়ে নিতে সহায়ক হবে।
Berger Paints Bangladesh Ltd–এর প্রতিনিধি বলেন, তরুণদের ডাইনামিক হতে হবে এবং বিক্রয় (সেলস) সেক্টরের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এতে এই খাতে সফল হওয়ার সুযোগ বাড়বে।
অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন স্কিল উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর যুগে নিজেকে প্রস্তুত করা জরুরি। শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে বিকল্প কর্মক্ষেত্র নিয়েও ভাবতে হবে। প্রাইভেট সেক্টর সম্পর্কেও ধারণা বাড়াতে হবে, কারণ এখানে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। সঠিক দক্ষতা অর্জন করলে তরুণদের বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়াজাস সালেকীন আদনান, আল কানন ফেরদৌস দিহান, মারিয়া আফসা (অফিসার, অ্যাক্টিভেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট); নাহিদুজ্জামান নাহিদ ও তামান্না তাবাসসুম (অফিসার, সিভি রিভিউ অ্যান্ড মক ইন্টারভিউ); অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস অফিসার পাকতুজা মেহজাবিন এবং ক্যারিয়ার হাবের সফল প্রশিক্ষণার্থী এশা শারমিন হক (ডিভিশনাল ইয়ুথ কো-অর্ডিনেটর, জাগো ফাউন্ডেশন)।
দুপুর ১টায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন