এ সম্পর্কিত আরও খবর
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিস্তার রোধ, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মাদক বিরোধী কমিটি,এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের উপস্থিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মোঃ হামিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, মাদক ও জুয়া এ দুটি সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক জুয়া এ দুটির জন্য যুবসমাজ আজ
ধ্বংসের মুখে দিশেহারা হয়ে পড়েছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তারা আরো বলেন, সমাজে এসব অসামাজিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ধরে নিজেদের হাতে আইন না তুলে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।
এলাকাকে মাদক,জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন