এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে দুইশ পঞ্চাশ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মৌলভী আবদুল মালেক ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার ১৮এপ্রিল সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাবেক উপপরিচালক ও ফাউন্ডেশন সেক্রেটারি আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরি কলেজে অধ্যক্ষ হারুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, খাগুড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলাউদ্দিন আল আযাদ, হযরত যায়েদ (রা) দাখিল মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মাওলানা আব্দুর রব, অনুষ্ঠান সঞ্চালনা করেন, চৌপল্লী মডেল স্কুলের প্রধান শিক্ষক মমিনুল হক মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ
জানা যায়, ২০২৫ সালে মৌলভী আবদুল মালেক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ছয়শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে ট্যালেন্টফুলে ১৬ জন,১ম গ্রেডে ৮৩ জন,সাধারণ ১৫১ জন সহ মোট ২৫০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বৃত্তি প্রাপ্ত সেরা ১০ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন