এ সম্পর্কিত আরও খবর
কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০তম তিরোধান দিবসে স্মরণসভা অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: অনুচ্চারিত মানুষের কণ্ঠস্বর ও গ্রামীণ সাংবাদিকতার প্রবাদপুরুষ কাঙাল হরিনাথ মজুমদার-এর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮ টায় কুমারখালী মিলনায়তন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কুমারখালী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা কাঙাল হরিনাথের সাংবাদিকতা, সমাজ সংস্কার মূলক ভূমিকা এবং অবহেলিত মানুষের পক্ষে তাঁর সাহসী অবস্থানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কবি, লেখক ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় এবং কবি ও লেখক মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথের চতুর্থ প্রজন্মের বংশধর অশোক মজুমদার ও তাঁর সহধর্মিণী গীতা রানী মজুমদার। এছাড়াও পঞ্চম প্রজন্মের বংশধর দেবাশীস মজুমদারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইটিভি প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন হোসেন, জি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী সাইফুল, সমকাল ও এন টিভি অনলাইনে সাংবাদিক মিজানুর রহমান নয়ন, সাংবাদিক মোশারফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সাহসী কলমযোদ্ধা। তাঁর আদর্শ ও কর্ম আজও সাংবাদিক সমাজের জন্য প্রেরণার উৎস। তাঁকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন