এ সম্পর্কিত আরও খবর
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি ও যাতায়াত বন্ধ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
এ সময় ভারতের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তের কারণে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটিসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারতের পক্ষ থেকে যাত্রী গ্রহণ বন্ধ থাকায় পাসপোর্টধারীদের পারাপারও সাময়িকভাবে স্থগিত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন