এ সম্পর্কিত আরও খবর
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর চারঘাট উপজেলা-এ পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে হলিদাগাছী এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হন। একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর এলাকায় সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেটের কাছে পৌঁছালে প্রায় ৩৫ বছর বয়সী এক নারী হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তা জানা যায়নি।
অন্যদিকে, একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। স্থানীয়দের ধারণা, এটি অসাবধানতাবশত দুর্ঘটনা হতে পারে। পরে তার মরদেহ উদ্ধার করে দাফন করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন