এ সম্পর্কিত আরও খবর
অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী
রাঙামাটির পাহাড়ে ৪০ দিনের খাল খনন কর্মসূচি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে ৪০ দিনের এক খাল খনন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ৬০০ গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা।
এ সময় এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে এ খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, ৪০ দিনের কর্মসূচিতে ওই এলাকার ত্রিপুরাছড়া হতে দ্বিমুখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার নৌপথে খাল খনন করা হবে। এতে অংশ নিচ্ছেন গ্রামটির ৬০০ নারী-পুরুষ শ্রমিক। কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার কয়েক হাজার মানুষ সুবিধা ভোগ করবেন। চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুকিয়ে গেছে এলাকার খাল। এতে নৌ চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দের। দেখা দিয়েছে নৌপরিবহণ সংকট। খালটির খনন শেষ হলে এ সংকট ও জনভোগান্তির নিরসন হবে।
বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ওই এলাকার ৮ কিলোমিটার পানিপথে খাল খনন করা হচ্ছে। কর্মসূচিতে দৈনিক ৬০০ শ্রমিক কাজ করবেন। তার ইউনিয়নের সব জায়গায় সরকারিভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন