এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
- শান্ত বণিক, নরসিংদী:
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলার মানোন্নয়ন সম্ভব। তিনি শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ নিবন্ধনের আহ্বান জানান এবং এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন।
এর আগে ৬ এপ্রিল এ অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১১ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন বালক-বালিকাকে সমাপনী অনুষ্ঠানে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন