এ সম্পর্কিত আরও খবর
শ্রীবরদীতে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ
- শেরপুর জেলা প্রতিনিধি:
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে উক্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদের চালানটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তা জব্দ করা হয়।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন