এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়ালকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। তিনি কসবায় দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি।
এর আগে, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউপির শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন