এ সম্পর্কিত আরও খবর
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
বিজিবি ও বন্দর সূত্র জানায়, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিতে তার কাছে থাকা আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন