এ সম্পর্কিত আরও খবর
জামায়াত নেতা রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুর দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯এপ্রিল) বিকালে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য ফারুক হোছাইন নুরনবী, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নুর মোহাম্মদ রাছেল, সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা কর্ম পরিষদের অন্যান্য সদস্যরা।
এসময় ড. রেজাউল করিমের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান।
প্রসঙ্গত, এক সপ্তাহেরও অধিক সময় ড. রেজাউল করিম শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর ইবনেসিনা হসপিটালে ভর্তি আছেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন