এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরের কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উত্তরাঞ্চলে প্রথমবারের মতো সফলভাবে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (CRT) মেশিন স্থাপন করে এক অনন্য সাফল্য অর্জন করেছে।
গত ২৪ এপ্রিল নওগাঁর ৬৮ বছর বয়সী রোগী মো. জামাল উদ্দিনের শরীরে এই অত্যাধুনিক যন্ত্রটি সফলভাবে স্থাপন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক মতবিনিময় সভায় এই সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মো. মেসবাহ্উল ইসলামের নেতৃত্বে এই সার্জারি সম্পন্ন হয়। তিনি জানান, সিআরটি মেশিন হার্ট ফেইলিউর রোগীদের হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বাড়িয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে, যা শ্বাসকষ্ট ও ক্লান্তি দূর করতে অত্যন্ত কার্যকর।
অনুষ্ঠানে সুস্থ হয়ে ওঠা রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ জানান, এই প্রযুক্তির মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত কার্ডিয়াক সেবা এখন হাতের নাগালে। এর ফলে জটিল হৃদরোগীদের চিকিৎসার জন্য ঢাকা বা দেশের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে আসবে।
সভায় হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন