এ সম্পর্কিত আরও খবর
মসজিদের ইমামের স্ত্রীকে গলাকেটে হত্যা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান স্থানীয় মৌলভী সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। রোববার দুপুরে খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়াতে যান। সেই সময় তার স্ত্রী বাড়িতেই ছিলেন। পরে সন্ধ্যায় প্রতিবেশী এক নারী ঘরে ঢুকে গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন