এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে র্যাবের অভিযানে ৭ কোটি ৫৫ লাখ টাকার ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:০৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ক্রিস্টাল আইস উদ্ধার করেছে র্যাব। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার মাদক এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র্যাব-৬। শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
র্যাব জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এক ধরণের উচ্চমাত্রার মাদক হিসেবে ব্যবহৃত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন