এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (২ মে) দিনাজপুর বড় মাঠে এ শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবসায়ী নেতারা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইড ও সাংস্কৃতিক আয়োজন।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের প্রসার ঘটবে এবং জেলা পর্যায়ে বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন