এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ
- কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
- প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:২৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ-সম্পাদক মনোনীত করে এ কমিটি প্রকাশ করা হয়।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো.রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর। নবনির্বাচিত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের একটি ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল । তবে ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় ৪ জুন রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেই কমিটি স্থগিত করা হয়। এবার পূণরায় নতুন করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন