এ সম্পর্কিত আরও খবর
জাবির সিনেট সদস্য হলেন জাকসুর ৫ জন ছাত্র প্রতিনিধি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসুর এ সভা শুরু হয়ে চলতে থাকে রাত ১২টা পর্যন্ত। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সভার সভাপতিত্ব করেন। এতে জাকসুর সকল নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মনোনীত প্রতিনিধিরা হলেন- জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর।
জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, জাকসুর শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে ৫জন সিনেটে যাওয়ার কথা ছিল। এটি ২য় কার্য নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় আজকের ৩য় সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে পাঁচজনকে মনোনীত করা হয়েছে।
জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে পাঁচজনকে সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিত্বের এটি জাকসুর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আশা করছি প্রত্যেকে শিক্ষার্থীদের আশা আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন