এ সম্পর্কিত আরও খবর
অপপ্রচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান। মঙ্গলবার (০৫ মে) শহরের চেয়ারম্যান আসোসিয়েশন হলে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, গত কয়েকদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে শাহাজান খান আরও করেন, এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চলছে।
একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান জেলা ছাত্রদল সভাপতি শাহাজান খান।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে যেসব ফেসবুক আইডি ও পেজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- বিএনপি সমর্থক গোষ্ঠী, চুয়াডাঙ্গা প্রবাসী, জনগণের কথা ও চুয়াডাঙ্গা বিএনপি মিডিয়া সেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন ও সাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন