এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে উত্তরাধুনিকতা বিষয়ক মঙ্গলসভা অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক,ঝিনাইদহ
- প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:০৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহে উত্তরাধুনিকতা বিষয়ক মঙ্গলসভা অনুষ্ঠিত হয়েছে। বেগবতী (সাহিত্য ও গবেষণার কাগজ) এর উদ্যোগে শহরের শেরে-ই-বাংলা সড়কের নিজস্ব কার্যালয়ে মঙ্গলসভার ৩৪ তম আসর অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বেগবতী কার্যালয়ে আয়োজিত মঙ্গল সভাটি শিক্ষাবিদ ও সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমের সভাপতিত্বে ও লেখক-গবেষক সুমন শিকদারের সঞ্চালনে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শংকর জোয়ার্দার।
সভায় শিক্ষাবিদ গৌতম বসু, ড. নওশের আলম, কবি অনিরুদ্ধ রায়হান, ফরিদুল ইসলাম, পারভেজ ইমাম, সুলতান কবির প্রমুখ আলোচকগণ আধুনিক-উত্তরাধুনিক, সভ্যতা ও দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন