এ সম্পর্কিত আরও খবর
বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তি'র কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:১৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বীরগঞ্জ প্রতিনিধি: বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তি'র কারাদণ্ড।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর গ্রামের বাসিন্দা মৃত মিরাজ উদ্দিন এর ছেলে মো. আলমগীর (৪২), কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের বাসিন্দা মো. জালাল ছেলে মো. রুবেল ইসলাম (৩০), কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন