এ সম্পর্কিত আরও খবর
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, কর্মী আটক
- লক্ষ্মীপুর প্রতিনিধি:
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:১৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে ত্কে আটক করা হয়।
শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তার পদবী না থাকলে ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এর একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এতে ১৫-২০ নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। ওই মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মিছিল নয়, আরও মামলাও রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন