এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরে ১৬৪ শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:২৬ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরে দুঃস্থ, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। তিনি ১৬৪ জন উপকারভোগীর হাতে সহায়তার চেক তুলে দেন।
এর মধ্যে ১৪৫ জন অসুস্থ শ্রমিককে মোট ৫৬ লাখ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৭৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা এবং চারজন মৃত শ্রমিকের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. ওসমান গনি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন