এ সম্পর্কিত আরও খবর
নারায়ণগঞ্জে খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় খেলার মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিশু কিশোরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) দুপুরে বন্দরের চৌরাপাড়া সোমবারিয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার এই খালি জায়গাটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ।
তারা আরও বলেন, সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ' গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেওয়াল দিলে শিশু ও কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম ও আবু তাহের মিন্টু সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন