এ সম্পর্কিত আরও খবর
কটিয়াদীতে বৃত্তিপ্রাপ্ত ৪৩ শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান
- কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
- প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:২৬ পিএম
-
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির উদ্দোগে আয়োজিত ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৯ মে) বিকাল ৩ টায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে এ পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বৃত্তিপ্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি জনাব শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সহসভাপতি জনাব আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, আখতারুজ্জামান মাস্টার, ডা: আমিনুল ইসলাম, জনি সাহা ও এমদাদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন