এ সম্পর্কিত আরও খবর
পদ্মায় লাশ উদ্ধার, ৫ খুনে অভিযুক্ত ফোরকানের বলে ধারণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দোড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি গাজীপুরে ৫ খুনের ঘটনায় অভিযুক্ত ফোরকানের।
শনিবার (১৬ মে) দুপুর ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী, নিহতের পরিবারের সদস্য ও মামলার তদন্ত কর্মকর্তা মরদেহটি ফোরকানের বলে ধারণা করেন।
তবে পুরোপুরি পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট অথবা লাশ অর্ধগলিত থাকায় সেটি না করা গেলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হবে বলে জানান মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন