এ সম্পর্কিত আরও খবর
কমলনগরে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিস্কার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রোববার (১৭ মে) পরীক্ষা চলাকালীন উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
শিক্ষকরা জানায়, আজ ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিতের পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নামে এক পরীক্ষার্থী নকল বাহির করে লিখছিল। ঘটনাটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়ে। তবে সে নকলের বিষয়ে অস্বীকার করে। পরে তল্লাশি করলে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।
কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বলেন, নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন