এ সম্পর্কিত আরও খবর
পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রোববার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ও গচিহাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার সংলগ্ন স্থান থেকে মো. রুবেল (২৮) নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রুবেল মুমুরদিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে।
অপরদিকে একই রাতে রাত ৯টা ৫ মিনিটে গচিহাটা ইউনিয়নের কৈতরীপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মো. সুমন মিয়া (২৬) নামের আরেক যুবককে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, আটক সুমনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন