এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, কোস্ট গার্ডের অভিযানে আটক ৬
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের চোরাই সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় সুপারি পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সন্দেহভাজন ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়।
জব্দকৃত সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় সুপারি পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন