এ সম্পর্কিত আরও খবর
‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে শুক্রবার থেকে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী শহর ঢাকায় কোরবানির পশু পরিবহন সুবিধার্থে দুই দিনে ৩টি 'ক্যাটল স্পেশাল ট্রেন' চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।
ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২২ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে।
ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২২ মে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১টা ৪০ মিনিটে।
ক্যাটেল স্পেশাল-৩ দেওয়ানগঞ্জ বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ২৩ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৫০ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন