এ সম্পর্কিত আরও খবর
রামিছা হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
- লক্ষ্মীপুর প্রতিনিধি:
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:২৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সারাদেশে নারী-শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধসহ শিশু রামিছাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝুমুর চত্বরে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও সার্বজনীন সচেতন নাগরিকের ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, বেলায়েত পাটোয়ারী, ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহবায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন ও নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি আবদুল কাদের তুষার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রামিছার মতো শিশুদের হত্যা-ধর্ষণ শুধু আজকের ঘটনা নয়, এরআগেও আছিয়াসহ অনেক শিশু এ ধরণের ঘটনার শিকার হয়েছে। দশ বছর আগে তনুকেও ধর্ষণের পর হত্যা করা হয়। নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়? সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হতে হচ্ছে। দেশে প্রতিনিয়ত একেরপর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোন বিচার হচ্ছে না। মামলা হয়, ধর্ষক-খুনী গ্রেপ্তার হয়, কিন্তু উপযুক্ত শাস্তি হচ্ছে না। বিচারহীনতাই মূলত এসব ঘটনার মূল কারণ। ধর্ষকদের মধ্যে যারা চিহ্নিত হয়েছে, তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন