এ সম্পর্কিত আরও খবর
তৃষ্ণা মেটাতে দৈনিক ৩হাজার মানুষকে শরবত খাওয়ান যুবদল নেতা হুমায়ুন
- জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
- প্রকাশ : ২১ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে ও তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে পথচারী এবং খেটে খাওয়া মানুষদের শরবত খাওয়াচ্ছেন যুবদল নেতা আব্দুল আলীম হুমায়ুন। প্রতিদিন প্রায় ২-৩হাজার মানুষের জন্য এমন আয়োজন তার।
আব্দুল আলিম হুমায়ুন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী।
বৃহস্পতিবার (২১মে) দুপুর শহরের চক বাজার এলাকায় তাকে ও কার্যক্রম করতে দেখা যায়।
এরআগে গত দুই দিন শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় ঠান্ডা শরবত বিতরণ কার্যক্রম করেন যুবদলের এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, যুবদল নেতা সবুজ আহমেদ, হিমু হানিফ প্রমুখ।
এছাড়া জেলা রিকশা,ভ্যান ও অটোচালক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
তার এমন কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন খেটে খাওয়া মানুষজন। তারা বলেন, প্রচন্ড গরমে ঠান্ডা শরবত আমাদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এছাড়া তৃষ্ণাও মিটেছে। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
আব্দুল আলীম হুমায়ুন বলেন, গত কয়েকদিন যাবত লক্ষ্মীপুরে তীব্র গরম পড়ছে। এতে স্বস্তিতে নেই পথচারীসহ খেটে খাওয়া মানুষজন। তাদের কথা চিন্তা করেই আমার ক্ষুদ্র প্রয়াস। যার নির্দেশনায় ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গত ৩দিন যাবত আমার এ কার্যক্রম চলছে, যাতে প্রতিদিন ২-৩হাজার মানুষকে সম্পৃক্ত করতে পারছি। সাধারণ মানুষের জন্য আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন