এ সম্পর্কিত আরও খবর
রামিসা হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রীসংস্থার মানববন্ধন
- জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
- প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:১৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখা এ মানববন্ধন করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা ঝর্ণা আক্তার, লক্ষ্মীপুর শহর সভানেত্রী নাসরিন আক্তার, একজন কন্যা সন্তানের মা আসমা উল হুসনা, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা সভানেত্রী হাসফা বিনতে নুর, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ফ্যামিলি কার্ড চাই না। আমরা চাই আমাদের সুরক্ষা। স্বৈরাচার হাসিনার সময় কোন ঘটনা ঘটলে ভুক্তভোগীদের গণভবনে নিয়ে যাওয়া হতো, চাকুরি দেওয়া হতো। এখন তাদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু রামিসার বাবা কোন সহযোগিতা চাচ্ছেন না, তিনি চাচ্ছেন তার কন্যা হত্যার বিচার। আইনের ফাঁকফোকর দিয়ে যাতে কোন আসামী ছাড় না পায়। আমরা আজকের মানববন্ধন থেকে সরকারকে হুশিয়ার করতে চাই, আমাদের নিরাপত্তা ও সুরক্ষা দিন। সেই সাথে রামিসার ধর্ষক ও হত্যাকারী দৃশ্যমান শাস্তি কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন